দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তাসিন শেখ (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) বিকেলে সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার তাসিন শেখ নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রামের এমদাদুল শেখের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি বাড়ির আঙিনায় খেলছিল। অভিযোগ রয়েছে, প্রতিবেশী তাসিন শেখ শিশুটিকে ডেকে স্থানীয় একটি বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে ফিরে মাকে ঘটনাটি জানায়।
ঘটনার পর শনিবার রাতে শিশুটির মা সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে আদালতে পাঠানো হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু রোববার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
এমএম/